
সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগমের অফিসে যাতায়াত নিয়ে দপ্তরজুড়ে আলোচনা–সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত টয়োটা ল্যান্ডক্রুজার ডাবল কেবিন পিকআপে অফিসে যাতায়াত করেন, যা তার পদমর্যাদার সঙ্গে অসংগত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে জানা গেছে, গাড়িটির মালিকানা সড়ক ও জনপথ অধিদপ্তরের এক নির্বাহী প্রকৌশলীর নামে। সেখান থেকে গাড়িটি বরাদ্দ পান লুৎফা বেগমের স্বামী, যিনি একই দপ্তরের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ের সহকারী বৃক্ষপালনবিদ (দ্বিতীয় শ্রেণির পদে) কর্মরত।
দপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সহকারী প্রকৌশলী বা সমমানের কর্মকর্তাদের জন্য ব্যক্তিগত গাড়ি বরাদ্দের কোনো বিধান নেই। সাধারণত সরকারি কাজে পুলের গাড়ি ব্যবহারের নিয়ম রয়েছে।
এদিকে অভিযোগ উঠেছে, লুৎফা বেগম বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের পূর্বাঞ্চলের নারী নেতৃত্বে ছিলেন। সেই পরিচয় ও প্রভাব খাটিয়ে দপ্তরে কর্তৃত্ব দেখানো এবং সহকর্মীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করছেন অনেকে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply