1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
Title :
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়তে পারে ২০ শতাংশ কুমিল্লা কেন্দ্রীয় কারাগার অন্যত্র স্থানান্তরে শিগগিরই স্থান নির্ধারণের কাজ শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই সপ্তাহের মধ্যে বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার গ্রাহক আস্থায় মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১,৬৭৮ কোটি টাকার নতুন আমানত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নিউইয়‌র্কের লং আইল্যান্ডের বেল‌মো‌রে তিরা‌শিয়ানদের এক মিলন‌মেলা অনু‌ষ্ঠিত দিনাজপুরের বীরগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে এক মাসে ১৬৬৫ জন গ্রেফতার খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সঠিক সার্ভে রিপোর্ট বিনিয়োগ ঝুঁকি কমাতে সহায়ক: ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ১০.২৯ পিএম
  • ১৩৫ Time View

সঠিক ও বস্তুনিষ্ঠ সার্ভে রিপোর্ট বিনিয়োগ ঝুঁকি কমাতে এবং ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। ইসলামী ব্যাংক গ্রাহকদের আমানতের নিরাপত্তা ও বিনিয়োগের স্বচ্ছতা বজায় রাখতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের বিনিয়োগের বিপরীতে বন্ধকী সম্পত্তির সঠিক মূল্যায়ন বা ভ্যালুয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। নতুনভাবে তালিকাভুক্ত সার্ভে কোম্পানিগুলোকে সততা, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে এই দায়িত্ব পালন করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে নতুনভাবে তালিকাভুক্ত ৩১টি সার্ভে কোম্পানির প্রতিনিধিদের সাথে আলোচনা সভায় ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস প্রধান অতিথি হিসেবে একথা বলেন। ২৭ জানুয়ারি, ২০২৬ ইসলামী ব্যাংক টাওয়ারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন।

ভ্যালুয়েশন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ফরিদ উদ্দীন। সার্ভে কোম্পানির প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য দেন এ এম কে অ্যাসোসিয়েটস লিমিটেড-এর ম্যানেজিং ডাইরেক্টর আবু মোকাররম খন্দকার। এসময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ ও কে.এম. মুনিরুল আলম আল-মামুনসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও সার্ভে কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com