1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

কুমিল্লায় কৃষিজমির মাটি সংগ্রহ করায় ৫ ইটভাটাকে ১৩ লক্ষ টাকা অর্থদণ্ড

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৯.২০ পিএম
  • ২৭৪ Time View

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন পশ্চিম ইউনিয়নে অভিযান পরিচালনা করে পাচটি ইটভাটাকে ১৩ লক্ষ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার সদর দক্ষিন উপজেলার চৌয়ারা, গলিয়ারা ও জোড়কানন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা করেন সজীব তালুকদার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কুমিল্লা সদর দক্ষিণ, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয় এর সিনিয়র কেমিস্ট জনাব মো: রায়হান মোর্শেদ ও পরিদর্শক জনাব জোবায়ের হোসেন এবং সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার জানান, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে আবাদযোগ্য কৃষিজমির মাটি সংগ্রহ করায়- ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী, চৌয়ারা ইউনিয়নের ফুনকা ব্রিকসকে ৫ লক্ষ, গলিয়ারা ইউনিয়নের লিজা ব্রিকসকে ২ লক্ষ এবং জোড়কানন পশ্চিম ইউনিয়নের রহমান ব্রিকসকে ২ লক্ষ টাকা, ইউনূস ব্রিকসকে ২ লক্ষ ও ইলিয়াছ ব্রিকসকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

কৃষিজমির মাটি রক্ষার্থে উপজেলা প্রশাসন, সদর দক্ষিণ সবসময় সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এধরণের অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com