1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Title :
অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি আপনিই কি অপো ক্যাম্পাসের আগামী দিনের লিজেন্ড! লক্ষ্যপূরণে যুক্ত হোন অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর কর্পোরেট চুক্তি স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেপক্ষ দল ময়মনসিংহ ১০ গফরগাঁও জাতীয় পার্টির প্রার্থীর সাথে মতবিনিময়

  • আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৯.১১ পিএম
  • ১৮৬ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ /২৬ এর প্রতিনিধি দলের দুজন সদস্য ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনের বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ আল আমিন সোহান সাথে নির্বাচনী বিষয়ে মত বিনিময় করেন।

আজ ২৬ জানুয়ারি সোমবার দুপুরে গফরগাঁও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মজিবর রহমানের পৌরসভাস্হ গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কলেজ রোডের বাসভবনে মত বিনিময় আলোচনা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ /২৬ এ দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক সিলভা অলিয়ে ও পর্যবেক্ষক জোসেফিন এবনার সঙ্গে মতবিনয় অনুষ্ঠিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন আগামী ১২ই ফেব্রুয়ারি /২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সহায়তা করা, নির্বাচনী প্রক্রিয়ার প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি করা, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সম্মান দৃঢ় করা।

ইউরোপীয় ইউনিয়নের লসুনির্দিষ্ট পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে এই মিশনটি সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্য নির্ভর সামগ্রিক এবং নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরবে। আগামী ১৪ই ফেব্রুয়ারি ঢাকায় মিশনটি তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে সংবাদ সম্মেলনের মাধ্যমে। মিশনের পর্যবেক্ষণ বিষয়ে মত বিনিময় কালে আরো বিশদ আলোচনা করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি গফরগাঁও উপজেলা শাখার আহবায়ক মুজিবুর রহমান সরকার, যুগ্ম আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ সোহরাব উদ্দিন লিটন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com