1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৫পরিবারের সর্বস্ব ভস্মীভূত

  • আপডেট : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৭.২৪ পিএম
  • ২৬৩ Time View

হাফিজুর রহমান, রাজারহাট উপজেলা প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে একই সঙ্গে পাঁচটি পরিবারের ১২টি টিনের ঘর ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এবং পাঁচ পরিবারের বসতঘর, ধান, আলু, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্থ পরিবারগুলো সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় ইউএনও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

ঘড়িয়াল ডাঁঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের মতে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল এবং অগ্নিকান্ডে ১৬টি টিনের ঘর, আসবাবপত্র, ধান, আলু সহ আনুমানিক ১৬লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com