1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭–১ গোলে হারালো জার্মানি গাঁজাসহ পুত্রবধূ রেখে পালিয়েছেন শ্বশুর যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা ট্রাম্পের, খুলছে হরমুজ প্রণালি নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র জাপানের সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম নতুনধারার মাসব্যাপী ডেঙ্গুরোধ অভিযান পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন   সিলেটে ট্রাস্ট ব্যাংকের আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ১০.২৯ পিএম
  • ১৯৯ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ ও কাহারোল উপজেলার হাজী, অলেমা মাসায়েক ও আলেম সমাজের আয়োজনে বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান হয়েছে।

বীরগঞ্জ পৌর শহরের শালবন মিলনায়তনে ২২ জানুয়ারী সকাল ১১টায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ গোলাম আযম কাজল, বীরগঞ্জ নুরুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাসেম হুজুর, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়ার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে ধানের শীর্ষ প্রতীক ভোট দিয়ে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উদারর্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com