1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি

ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন 

  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২, ১০.৫৯ এএম
  • ১৬৩ Time View

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। 
শনিবার (২১ মে) দুপুর ১২ টা’র দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সংবাদ সম্মেলন কর্মসূচি পালন করে উজ্জ্বল মিয়াজির পরিবার

। পরে প্রেসক্লাবের সামনের সড়কে মুন্সিগঞ্জ-বাংলাবাজার-কালিরচর এলাকাবাসী ও বানিয়াল উচ্চ বিদ্যালয় সহপাঠী ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
সংবাদ সম্মেলনে উজ্জ্বল মিয়াজির বড় ভাই মি. মিয়াজি লিখত বক্তব্য পাঠ করেন। এসময় তিনি বলেন, আমার ছোট ভাই মোবাইল ফোন ব্যবসায়ী উজ্জল মিয়াজি গত ৫ মে রাতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে শ্বশুরবাড়ী এলাকা চাঁদপুরের মতলব উত্তরউপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে তদারকী করতে গেলে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করো আমার ভাইকে হত্যা করে। এ বিষয়ে মতলব উত্তর থানার মামলা নং ৬ (৫) ২২।

 
তিনি বলেন, আমার ভাইয়ের হত্যকারী আসামি কবির খালাসী, জজ মিয়া খালাসী, নাহিদ খালাসী, মমিন মিজি, ইকবাল মিজি, শফি মিজি, বাদশা, শাহজাহান, কামরুজ্জামান, বাবলা ওরফে উজ্জলসহ এজাহারভুক্ত সকল আসামীরা ঘটনার ১৭ দিন অতিবাহিত হওয়ারপরও প্রশাসনের নাকের ডগা দিয়ে প্রকাশ্যে ও দিবালোকে ঘুরে বেড়ালেও প্রশাসন উল্লেখিতআসামীদের গ্রেপ্তার করছে না।

আমি আপনাদের মাধ্যমে সব আসামীকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছি।  মি. মিয়াজী আরও বলেন, আমরা আজ আপনাদের মাধ্যমে মুন্সিগঞ্জ আইনশৃঙ্খলা বাহিনীর কাছেআবেদন জানাই অতি দ্রুত আমার ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। 
এসময় নিহত উজ্জ্বল মিয়াজীর মা ওয়াহিদা বেগম, বড় ভাই ফারুক মিয়াজী, বড় বোন রেখা বেগম, ছোট বোন সুমি ও শিলা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com