1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Title :
ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

কুড়িগ্রাম সরকারি কলেজে রিপোর্টার্স ক্লাবের নতুন আহবায়ক কমিটির ঘোষণা

  • আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭.১৭ পিএম
  • ২২০ Time View

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম প্রতিনিধি: দীর্ঘ ২৬ বছর পর পুনরায় সক্রিয় হলো কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাব। ১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর ২০০০ সালেই সংগঠনটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকার পর অবশেষে নতুন করে যাত্রা শুরু করলো কলেজভিত্তিক এই সাংবাদিক সংগঠনটি।

রোববার (১৮ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মীর্জা মোঃ নাসির উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ ইউনুছ আলী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান মিন্টু, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগান, সমকালের জেলা প্রতিনিধি সুজন মোহন্ত ও কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান পলাশ।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে দ্যা ডেইলি ক্যাম্পাসের শফি আলমকে আহ্বায়ক, সকালের শিরোনামের মোঃ নুর আলম নাহিদকে যুগ্ম আহ্বায়ক এবং তালাশ বিডির জাকারিয়া হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে চ্যানেল এ ওয়ান টিভির মোঃ আব্দুর রহমান, আজকের খবরের নাজিমুল ইসলাম, আজকের প্রতিদিনের আরমান হোসাইন, সকালের কাগজের আব্দুল্লাহ আল আমিন, সকালের প্রতিদিনের নুর আলম মিয়া, বাংলাদেশ খবরের আতিকুর রহমান, কুড়িগ্রাম প্রতিদিনের সুমাইয়া আক্তার, রাকিব সরকার ও জান্নাতুল ফেরদৌসকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতা চর্চার মানসিকতা গড়ে তুলতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কলেজ জীবন থেকেই সাংবাদিকতার মৌলিক ধারণা, অনুসন্ধানী চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করা জরুরি।

কলেজ অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্টার্স ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, দায়িত্ববোধ ও গণমাধ্যম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com