1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

ঢাকা মহানগর পর্যায়ের ফাইনালে দাপুটে জয়, চ্যাম্পিয়ন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৮.৪১ পিএম
  • ৩২৭ Time View

মোঃ বশির আহমেদ সানি: ৫৪তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন খেলাধুলা ও অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এর ঢাকা মহানগর পর্যায়ের ক্রিকেট ফাইনালে মুখোমুখি হয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ।

১০ ওভারের এই ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ। তবে শুরু থেকেই মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বোলারদের দুর্দান্ত ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৪৪ রানেই অলআউট হয়ে যায় বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আত্মবিশ্বাসী ব্যাটিং প্রদর্শন করে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। মাত্র ১ উইকেট হারিয়ে ৪.৪ ওভারে ৪৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা এবং দাপুটে জয়ে ফাইনাল নিশ্চিত করে শিরোপা।

ম্যাচ শেষে দর্শক ও ক্রীড়ামোদীদের করতালিতে মুখরিত হয়ে ওঠে মাঠ। দুর্দান্ত বোলিং ও সংযত ব্যাটিংয়ের মাধ্যমে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ করে, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টাই সাফল্যের মূল চাবিকাঠি।

এই জয়ের মাধ্যমে ৫৪তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ঢাকা মহানগর পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com