1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Title :
ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited Financial Statements (Q2) of Purabi General Insurance Company Limited আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত

হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কিশোর কুমার গুপ্তের শেষকৃত্য

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৮.২০ পিএম
  • ২১১ Time View

নার্গিস আক্তার মুন্নি, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে রাষ্ট্রীয় মর্যাদায়  বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ফুটবল রেফারি শ্রী কিশোর কুমার গুপ্তের (৯৭) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারী) শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ি শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে শ্রী শ্রী কুলেশ্বরী দেবালয় প্রাঙ্গনে
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদের নেতৃত্বে একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মুঞ্জুরুল ইসলাম,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক প্রদীপ কুমার সরকার,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র শীল,ক্রীড়াবিদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে,শ্রী কিশোর কুমার গুপ্ত এদিন সকালে বার্ধক্যজনিত কারণে ঢাকা পঙ্গু হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে ক্রীড়াঙ্গন ও মুক্তিযোদ্ধা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে,দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে,জীবদ্দশায় কিশোর কুমার ছিলেন একজন নিবেদিতপ্রাণ ক্রীড়ানুরাগী। ফুটবলের প্রতি তাঁর ভালোবাসা ছিল আজীবন। একসময় হোসেনপুর উপজেলায় অনুষ্ঠিত বড় বড় ফুটবল ম্যাচে তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রেফারির দায়িত্ব পালন করেছেন। তাঁর নিরপেক্ষতা ও শৃঙ্খলাবোধের কারণে খেলোয়াড় ও দর্শকদের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন। এ ছাড়া তিনি ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্থানীয়ভাবে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

কিশোর কুমারের মৃত্যুতে স্থানীয় ক্রীড়া সংগঠক, মুক্তিযোদ্ধা ও সামাজিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com