1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

২৪ জানুয়ারি বেতাগী আস্তানা শরীফে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে চট্টগ্রামের বৃহত্তম বিনামূল্যে সমন্বিত মেডিকেল ক্যাম্প

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৪.২৫ পিএম
  • ৪৪২ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি: সৈয়দুল আযম আল্লামা হযরত ক্বারী হাকিম হাফেজ মুহাম্মদ বজলুর রহমান মোহাজেরে মক্কী (রহঃ) এর বার্ষিক পবিত্র ইছালে ছাওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আনজুমানে রহমানিয়ার ৩৯ তম বার্ষিক সম্মেলন উপলক্ষে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে চট্টগ্রামের নিয়মিত সর্ববৃহত্তম বিনামূল্যে সমন্বিত চিকিৎসা, চক্ষু, ডায়াবেটিক ও রক্তের গ্রুপ নির্ণয় ও খতনা ক্যাম্প আগামী ২৪ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ৯টা হতে ২টা পর্যন্ত রাঙ্গুনিয়া দরবার-এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে ।

বিনামূল্যে আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্পটি যৌথ ভাবে বাস্তবায়ন করছে বেতাগী আন্জুমানে রহমানিয়া, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার- আইওয়াইসিএম, চট্টগ্রাম চ্যাপ্টার, হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) লায়ন্স আই সেন্টার ও হযরত শাহ্ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশন, কর্ণফূলী এক্স ক্যাডেট এসোসিয়েশ (কেকা) । আর সার্বিক ভাবে সহযোগিতা করছে ডাঃ নুরুল ইসলাম মেমোরিয়াল ইনস্টিটিউট অব এপ্লাইড হেলথ সাইন্স হাসপাতাল (ইউএসটিসি) চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল , বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ ও রহমানিয়া ইয়ুথ ফোরাম, ট্রাভেল জোন ও বন্ধু ৯৯ ফাউন্ডেশন । বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, গাইনি, চক্ষু, চর্ম, শিশু, নাক, কান ও গলা, সার্জারী, অর্থোপেডিক, নেফ্রোলজী পেডিয়াট্রিক সার্জারী, কার্ডিওলর্জী চিকিৎসা প্রদান ও বিনামূল্যে খত্না করোনো হবে, পাশাপাশি কর্ণছেদন ও চিকিৎসকদের ব্যবস্থাপত্রের ভিত্তিতে বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে ।

চিকিৎসা সেবা ক্যাম্পটির বাস্তবায়নে সার্বিকভাবে তত্তাবধান করছেন বেতাগী আনজুমানে রহমানিয়া ও কেকার ভাইস প্রেসিডেন্ট, আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি, আন্তর্জাতিক লায়ন্স জেলা ৩১৫ বি ৪, বাংলাদেশের লিও জেলা ৩১৫বি ৪, বাংলাদেশ এর প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । দরবার এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ মাঃজিঃআলী বেতাগীবাসী ও আশে পাশের জনগণকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহন করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়ছেন ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com