1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার যমুনা টিভির সাতক্ষীরা প্রতিনিধি

  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৪.১৩ পিএম
  • ২২৪ Time View

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি: সংবাদ সংগ্রহে গিয়ে যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম–এর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক সমাজ। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা, হুমকি এবং সংবাদ সংগ্রহের সরঞ্জাম ভাঙচুরের ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ভুক্তভোগী সাংবাদিক আকরামুল ইসলাম জানান, সরকার নির্ধারিত প্রতি বস্তা টিএসপি সারের মূল্য ২৭ টাকা হলেও আশাশুনি উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদের সদস্য ও মেসার্স গাজী এন্টারপ্রাইজের মালিক মাজেদ গাজি অবৈধভাবে প্রতি বস্তা সার ৩৬ টাকায় বিক্রি করছিলেন। এ অনিয়মের তথ্য সংগ্রহ করতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি তার ক্যামেরাম্যানসহ কুল্লা ইউনিয়নে সরেজমিন অনুসন্ধানে যান।

এ সময় অভিযুক্ত সার ব্যবসায়ী মাজেদ গাজি, তার ছেলে আনোয়ার এবং তাদের সহযোগীরা অতর্কিতভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়। হামলাকারীরা যমুনা টিভির ক্যামেরা ও লোগো ভাঙচুর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেয়।

কুল্লা ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান, এর আগেও নকল বীজ বিক্রির দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মাজেদ গাজিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকলেও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকায় কেউ মুখ খুলতে সাহস পায়নি বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সাতক্ষীরাসহ সারাদেশের সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

গণমাধ্যমকর্মীরা বলছেন, দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতাকে দমন করার অপচেষ্টা এবং অপরাধীদের দুঃসাহসের নগ্ন বহিঃপ্রকাশ।

সাংবাদিক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্ত মাজেদ গাজিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com