1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফের ৩ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর টাউন হল মিটিং-২০২৬ অনুষ্ঠিত বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ চুয়াডাঙ্গায় বিএআরআই’র কৃষি গবেষণা কেন্দ্র, মেহেরপুর এর আঞ্চলিক রিভিউ কর্মশালা/২০২৫-২৬ অনুষ্ঠিত মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ খালেদা জিয়ার গাড়ীতে হামলাকারী রুবেলের গোত্রীয় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি

ঢাকার রামপুরা ও ময়মনসিংহ শহরে মি: ডি আই ওয়াই এর স্টোর উদ্বোধন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১১.০৪ পিএম
  • ২৮৩ Time View

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি: ডি আই ওয়াই বাংলাদেশের বাজারে আরো নতুন দুটি স্টোর উদ্বোধন করেছে। নতুন এই আউটলেট দুটি ঢাকার, ৬২, হাজীপাড়া, রামপুরা ডিআইটি রোড ও ময়মনসিংহের ,২১, সাহেব আলী রোড, নতুন বাজারে ১৫ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) এক উৎসবমুখর পরিবেশে উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিনোদন ও ডিজিটাল মিডিয়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানের উৎসবমুখর পরিবেশকে আরও বর্ণিল করে তোলে। তারা মি: ডি আই ওয়াই বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটিগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি: ডি আই ওয়াই বাংলাদেশের হেড অব অপারেশনস সৈয়দ নূর আনোয়ার,মার্কেটিং ম্যানেজার মোঃ রাহাত নবি, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্টমোহাম্মদ নাজির হোসেন।

মি: ডি আই ওয়াই এর কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে তারা পুনরায় উল্লেখ করেন, ব্র্যান্ডটি সবসময় তাদের মূলমন্ত্রে অটল —“wide range of products for everyone's needs at 'lowest prices.”

ঢাকার রামপুরা ও ময়মনসিংহের নতুন স্টোরগুলোতে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০,০০০-এর বেশি পণ্য, যার মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স। এতে করে পরিবারের প্রতিটি সদস্যের জন্য কিছু না কিছু প্রোডাক্ট দিয়ে এক সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে মি: ডি আই ওয়াই বাংলাদেশ।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ১৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত গ্রাহকদের জন্য চলবে বিশেষ অফার ও উপহারের ব্যাবস্থা। ১,০০০ টাকা বা তার বেশি কেনাকাটা করলে ক্রেতারা পাবেন একটি বিনামূল্যে MR.DIY ছাতা, এবং পাশাপাশি থাকছে মি: ডি আই ওয়াই Top Fan Campaign-এ অংশ নিয়ে পুরস্কার জিতে নেয়ার সুযোগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com