1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১০.০৩ পিএম
  • ২৮৭ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর চিকিৎসা অধ্যূষিত ব্যস্ততম চরপাড়া এলাকায় যানজট সমস্যা নিরসনের দাবী জানিয়েছে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ,সংগঠনটি আজ ১৪ জানুয়ারি ২০২৬ বুধবারম বিকাল ৩ টায় ঘন্টাব্যাপী নগরীর চরপাড়া মোড়ে মানববন্ধন করেছে। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, চরপাড়া এলাকা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চল ও পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চলের চিকিৎসার প্রধান ভরসাস্থল। এখানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসাপাতালসহ অর্ধ শতাধিক বেসরকারী হাসপাতালে চিকিৎসা সেবা করে আসছে। ফলে প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ চিকিৎসাজনিত কারণে চরপাড়ায় আগমন করে থাকেন। ফলে আগত মানুষজন ও যানবাহনের চাপ প্রতিদিনই থাকে। কিন্তু যথাযথ ব্যবস্থাপনার চরম অভাব প্রতিদিন দৃশ্যমান থাকে। এতে অস্বাভাবিক যানজট সবসময় লেগেই থাকে। যানজটে রাস্তায় আটকে থাকার কারণে রাস্তায় রোগীর মৃত্যুর ঘটনা অনেক ঘটেছে। একদিকে ফুটপাত দখল অন্যদিকে যত্রতত্র যানবাহন পার্কিং, অটো স্ট্যান্ড, এ্যাম্বুলেন্স স্ট্যান্ড ইত্যাদি থাকার কারণে যানবাহনের চলাচলের রাস্তা সরু হয়ে পড়েছে। চরপাড়া এলাকার যানজট ময়মনসিংহ নগরীর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে। এতে জনদুর্ভোগ জনভোগান্তি দিনদিন চরম আকার ধারণ করেছে। চরপাড়া এলাকার যানজট দূরীকরণে পুলিশের ট্রাফিক বিভাগসহ অন্যান্য কর্তৃপক্ষ যথাযথ দায়িত্ব পালনে অবহেলা করছে যা কখনোই কাম্য হতে পারে না।

বক্তারা আরো বলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং চিকিৎসা অধ্যূষিত চরপাড়া এলাকার অস্বাভাবিক যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা একান্ত জরুরি। পুলিশ কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশনসহ সকল কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এর কোন ব্যত্যয় কাম্য নয়। চরপাড়া এলাকায় যানজটজনিত আজ যে জনদূর্ভোগ জনভোগান্তি তা নিরসন করতেই হবে। এর কোন বিকল্প নেই।

সংগঠনটি সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে ও সহ সাঃসম্পাদক শাহরিয়ার আহমেদ আশিকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ তপন সাহা চৌধুরী, সাংবাদিক মকবুল হোসেস, এম এ জিন্নাহ, আব্দুল মান্নান খান, অঞ্জন সরকার, সাংবাদিক আব্দুল হান্নান আল আজাদ, আবু বকর সিদ্দিক রুমেল, তানজিল হোসেন মুণিম, সজীব আকন্দ, আবীর হোসেন, আহসান উল্লাহ, খন্দকার তালহা জোবায়ের রোমান, সাদিকুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com