1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৩৪৮৬ পিছ ইয়াবাসহ আটক-১

  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ১২.২২ পিএম
  • ২৩২ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ের রাজাপুর ইউনিয়নের চড়ানল–লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকা থেকে ৩ হাজার ৪শ’ ৮৬ পিছ ও ৪৮ গ্রাম গুড়া ইয়াবা সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন বুড়িচং থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল–লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত আসামী ইব্রাহিম আলী (৪৩) বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল জমাদার বাড়ির রেসত আলী রেসুর ছেলে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল–লড়িবাগ সড়কের চৌধুরী ব্রিজ রেললাইন সংলগ্ন এলাকায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. জয়নুল, সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহপরানের নেতৃত্বে একদল পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ হাজার ৪শ’ ৮৬ পিছ ও ৪৮ গ্রাম গুড়া ইয়াবাসহ ইব্রাহিম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান ,আটককৃত আসামী ইব্রাহীমের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার সকালে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com