1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

সুনামগঞ্জের দিরাইয়ের বদলপুর এলাকায় গাছের সাথে ধাক্কা লেগে সিএনজির চালকসহ ৫ জন আহত

  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১২.০০ পিএম
  • ২৯১ Time View

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বদল ও ছাদিরপুর নামক স্থানে একটি যাত্রীবাহি সিএনজি গাছের সাথে ধাক্কা লেগে সিএনজির চালকসহ ৫জন আহত হয়েছেন।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সিলেটের লামাকাজী থেকে ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি দিরাই উপজেলায় যাওয়ার পথে ছাদিরপুর ও বদলপুর নামক স্থানে বিকেল সাড়ে ৪টায় সিএনজিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে এই র্দূঘটনাটি ঘটে।

র্দূঘটনায় আহতরা হলেন সামছুল ইসলাম(৪০)। তিনি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতুর ইউনিয়নের গোয়াহরী গ্রামের মৃত নজীর আহমদের ছেলে,রেহেনা বেগম(৪২),তিনি দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতমা নগর গ্রামের নাজমুল ইসলামের স্ত্রী,রাবেয়া বেগম(৮০),তিনি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের মৃত আব্দুল হাকিমের স্ত্রী। গুরুতর আহত চালক ও এক যাত্রীর পরিচয় জানা না গেলেও চালক এবং এক যাত্রীর অবস্থা গুরুতর। তবে চালকসহ সকল আহত যাত্রীদের তাৎক্ষনিক স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) এনামুল হক চৌধুরী জানান,তিনি মাত্র ঘটনাটি শুনেছেন এবং তদন্ত করে দেখা হবে র্দূঘটনার মূল কারনটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com