মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জনগণের কাছে দায় স্বীকার: অতীতের ভুলের জন্য ক্ষমা চাইলেন তারেক রহমান আড়াই হাজারে ১২ দলীয় জোট সমর্থিত ধানের শীষ প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব কালিয়ায় বিএনপির কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ, নির্বাচনকালীন ঐক্যের আহ্বানে সংবাদ সম্মেলন ডিজিটাল কমার্সে নতুন উদ্যোগ: কমিউনিটি ব্যাংক-ভিনি কসমেটিকস অংশীদারিত্ব স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর ৪২২তম বোর্ড সভা অনুষ্ঠিত ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর এখন চট্টগ্রামের হালিশহরে এখন দেশজুড়ে বাংলালিংক অরেঞ্জ ক্লাব-এর ৪ হাজারেরও বেশি পার্টনার আউটলেট Who is Barrister Arman from Dhaka-14 constituency?

শনিবার সারা দেশে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন ২৭ ডিসেম্বর (শনিবার) সারা দেশে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে নির্বাচন কমিশন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায়।

বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের জামানত এবং ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার সুবিধার্থে ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে সরকারি ছুটি এবং ২৬ ও ২৭ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল।

এ পরিস্থিতিতে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয় নির্বাচন কমিশন। ইসি সিনিয়র সচিব আখতার হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, টানা ছুটির কারণে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে জটিলতা সৃষ্টি হতে পারে—এ বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS