1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল ১৭–১৯ সেপ্টেম্বর ঢাকায় ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি.-এর ২০টি ইসলামিক ব্যাংকিং উইন্ডোর উদ্বোধন টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ছয় দোকান ভস্মীভুত বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন সাবেক এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান ভ্যাট পরিশোধের পরও বাড়তি সুদ দাবি, এনবিআরের কাছে পূবালী ব্যাংকের আবেদন

কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১.৫৭ পিএম
  • ১৯০ Time View

এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে চরিয়াকোনা ৪নং ওয়ার্ড মাদক প্রতিরোধ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিস্তার রোধ, জুয়া, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের পর মাদক বিরোধী কমিটি,এলাকাবাসী ও মসজিদের মুসল্লিদের উপস্থিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,কটিয়াদী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা, কটিয়াদী পৌর বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এইচ এম রনি,উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকো, কটিয়াদী পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম, কটিয়াদী পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল মিয়া, ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতা মোঃ হামিদ মিয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাকিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, মাদক ও জুয়া এ দুটি সমাজে একটি ব্যাধিতে পরিণত হয়েছে। বিশেষ করে মাদক জুয়া এ দুটির জন্য যুবসমাজ আজ ধ্বংসের মুখে দিশেহারা হয়ে পড়েছে। এই যুবসমাজকে রক্ষা করতে হলে আমাদের মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে।

এলাকায় যারা মাদক ব্যবসা ও জুয়ার সাথে জড়িত থাকবে তাদেরকে সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এলাকার যুবকদের খেলাধুলার পাশাপাশি সমাজসেবামূলক কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। তারা আরো বলেন, সমাজে এসব অসামাজিক কর্মকান্ডের সাথে যারা জড়িত থাকবে তাদের ধরে নিজেদের হাতে আইন না তুলে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে।

এলাকাকে মাদক,জুয়া, ইভটিজিং ও সন্ত্রাস মুক্ত করতে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com