1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

জমি বিরোধে বরিশালে যুবককে শাবল দিয়ে কুপিয়ে জখম 

  • আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২.০৯ পিএম
  • ২১৩ Time View

বরিশাল ব্যুরো: বরিশালের এয়ারপোর্ট থানা এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে এক যুবকের ওপর হামলা ও কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বড় ভাই।

শুক্রবার (১৮ এপ্রিল) অভিযোগ সূত্রে জানা যায়, বরিশাল সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন ৪নং চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী গ্রামের বাসিন্দা মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোঃ বায়েজিদ হোসেন জাহিদ (৩৩) এয়ারপোর্ট থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার বাসিন্দা মৃত মোবারোক আলী ছেলে মোঃ আব্দুল মোতালেব আরও ২-৩ জনের সঙ্গে তাদের প্রায় ৫ বছর ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার  দিন সকাল আনুমানিক ৮টার দিকে তার ছোট ভাই মোঃ রুহুল আমীন সাইদ (২৫) নিজ জমিতে চাষ করতে গেলে পাশের জমি থেকে অভিযুক্তরা তাকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

এসময় রুহুল আমীন সাইদ তাদের গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন প্রধান অভিযুক্ত আব্দুল মোতালেব তার হাতে থাকা লোহার শাবল দিয়ে রুহুল আমীনের মাথা লক্ষ্য করে আঘাত করেন। এতে তার মাথার ডান পাশে গভীর ফাটা জখম হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা তাদের দিকেও ভয়ভীতি ও খুন-জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত রুহুল আমীনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের এ জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মাঝে মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়। সাম্প্রতিক এ ঘটনার পর আবারও এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি জোরদার করেছে।

বাদী বায়েজিদ হোসেন জাহিদ বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে পরিকল্পিত হামলা হবে তা ভাবিনি। আমার ভাইকে হত্যার উদ্দেশ্যেই শাবল দিয়ে আঘাত করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে বিষয়টি জমি সংক্রান্ত বিরোধ বলে জানা গেছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাকে ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com