1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

মাধবপুরে র‍্যাবের বিশেষ অভিযানে ৩৭ কেজি গাঁজাসহ আটক ৩জন

  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৭.১১ পিএম
  • ৩৬৩ Time View

লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩৭ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২২ ডিসেম্বর) মাধবপুর বাসস্ট্যান্ডের ডাক বাংলোর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ঝালকাঠির নলছিটি উপজেলার নুরুল ইসলাম ছেলে ইব্রাহিম মিয়া (২৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা রসুলপুর গ্রামের হাবিবুর রহমান ছেলে কাউছার আলী (২২), একই গ্রামের লিয়াকত আলী ছেলে হোসেন মিয়া (৩০)।

র‍্যাব জানায়, ডাকবাংলো এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ভর্তি একটি মিনি পিকআপসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৭কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব মোরশেদ খাঁন জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com