1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো ভারতের ভিসা আবেদন কার্যক্রম

  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৪.৪৫ পিএম
  • ২৫৯ Time View

চট্টগ্রামে ভারতের ভিসা আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)।

আইভ্যাক এক বিজ্ঞপ্তিতে জানায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে অবস্থিত ভারতের সহকারী হাইকমিশনে সংঘটিত একটি নিরাপত্তাজনিত ঘটনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনার পর ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষুব্ধ অবস্থান নেয় একদল লোক। লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ১২ জনকে আটক করে।

উল্লেখ্য, নিরাপত্তা পরিস্থিতির কারণে দেখিয়ে গত ১৭ ডিসেম্বর দুপুরের পর ঢাকার যমুনা ফিউচার পার্কে আইভ্যাক বন্ধ ঘোষণা করা হয় এবং ১৮ ডিসেম্বর রাজশাহী ও খুলনার কার্যক্রম বন্ধ করা হয়। তবে তা পরদিন আবার পুনরায় চালু করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com