1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Title :
ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও গণমিছিল অনুষ্ঠিত ভাসানী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন

সিলেট টিটিসি’র ক্ষমতাধর ইন্সট্রাক্টর ওমর ফারুকে বদলীতে সিলেটে মিষ্টি বিতরণ

  • আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ১১.১৮ পিএম
  • ২৭৩ Time View

সিলেট টিটিসি‘র ক্ষমতাধর ইন্সট্রাক্টর ওমর ফারুকে বদলীতে সিলেটে মিষ্টি বিতরণ করেছে সিলেট নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর ২৫ইং (সন্ধ্যায়) গার্ডেন টাওয়ার এলাকায় নির্যাতিত ও হয়রাণী ভূক্তভোগীদের মাঝে মিষ্টি বিতরণ করেন নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমদ খাঁন। এ সময় পদচারী ও মার্কেটের ব্যসায়ীরা মিষ্টি খাতে ভিড় করেন। সিলেট বিদ্বেষী ও সেই ক্ষমতাধর আওয়ামীলীগ পন্থি লোককে মন্ত্রণালয় বিদায় দেওয়াদে সন্তুষ্ট প্রকাশ করেন সিলেট্রে সচেতন মহল।

উল্লেখ্য যে, সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসিতে) ১৮ বছর ধরে কর্মরত এক ক্ষমতাসীন ইন্সট্রাক্টর ওমর ফারুক অবশেষে বদলী হলেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ১১ ডিসেম্বর ২০২৫ইং, স্মারক নং ৪৯.০১০০০০.০০২.১৯.০০১.২০(২৩৪০) অফিস আদেশে সিলেট টিটিসিতে কর্মরত ইন্সট্রাক্টর (কম্পিউটার অপারেশন) ওমর ফারুক কে নেত্রকোনা টিটিসিতে বদলী ইস্যু করা হলে ১৪ ডিসেম্বর ২০২৫ইং বিএমই’র সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আনাম যথাযথ কর্তৃপক্ষের অনুরোধ ক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশে অবিলম্বে কার্যকর করে থাকেন।

জানা যায়, এ ইন্সট্রাক্টর সিলেট বিদ্বেষী,দুনীতিবাজ কর্মকর্তা,কর্মচারীরা আওয়ামী স্বৈরাচারী মনোভাব নিয়ে দীর্ঘ দিন ধরে সিলেট টিটিসিতে আধিপত্য বিস্তার করে দখল  করে রেখেছেনে। বিগত আওয়ামীলীগ সরকার আমল থেকে সিলেট টিটিসিতে কম্পিউটার অপরাশেন (ইন্সট্রাক্টর) মো. ওমর ফারুক দলীয় ভাবে আদিপত্য বিস্তার ও ক্ষমতার ধাপট লাগামহীন ভাবে ধরে রেখেছেন। তিনি বিগত ২০০৮ সালের ১৭ নভেম্বর হতে অদ্যবদি পর্যন্ত বহাল তাবিয়তে রয়েছেন। ২০২২ সালে মো. ওমর ফারুকের বদলীর আদেশ হলেও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি’র) কিছু অসাধু কর্মকর্তার যোগসাজে মোটা অংকের টাকা বিনিময়ে সিলেট টিটিসির নিজ পদে বহাল রয়েছেন । বিগত আওয়ামীলীগ সরকারের আমালে স্থানীয় এমপি ও মন্ত্রীদের সুপারিশ কাজে লাগিয়ে টানা ১৮ বছর ধরে টিটিসিতে কর্মরত আছেন। দীর্ঘ দিন একই প্রতিষ্ঠানে কর্মকত থাকার ফলে নানা ভাবে দুর্নীতি, সিলেটের স্থানীয় জনসাধাণের সাথে দূর্ব্যবহার, সিলেটের আঞ্চলিক ভাষা নিয়ে বিরূপ হাসি-টাট্টা, দেশী-বিদেশী পুরুষ, মহিলা তরুণীদের চরিত্র নিয়ে কটাক্ক করে থাকনে বলে অভিযোগ রয়েছে।

সিলেটে তিনি দীর্ঘ  দিন কর্মরত থাকার সুবাধে সিলেটে টিটিসির আশ-পাশ এলাকা ও অফিসে কর্মকর্তা, কর্মচারীদের রয়েছে বিশাল এক সিন্ডিকেট। তিনি সিলেট টিটিসির বর্তমান অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজের খুব ঘনিষ্ট এক বিশ্বস্ত কর্মকর্তা। অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাহিদ নিয়াজ ও কম্পিউটার অপরাশেন (ইন্সট্রাক্টর) মো. ওমর ফারুক ওই দুজন মিলে সিলেট টিটিসিতে এক আধিপত্য বিস্তার ধরে রেখেছেন। ওমর ফারুক বদলীতে সিলেটের সচেতন মহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com