1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ময়মনসিংহ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৬.২১ পিএম
  • ৩৩৮ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ ১৪ ডিসেম্বর রবিবার সকালে দিবসটি উদযাপনের অংশ হিসেবে নগরীর থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সকাল ৭টা ৩০ মিনিটে বধ্যভূমি স্মৃতিসৌধে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী, এনডিসি। পুষ্পস্তবক অর্পণ পর্বে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান প্রমুখ অংশগ্রহণ করেন।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ময়মনসিংহের বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিসহ সমাজের নানাস্তরের মানুষ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পার্পণ শেষে উপস্থিত সকলে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com