শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ ভিভো ওয়াই৩১ডিঃ চলবে বিরতিহীন গেমিং ও মাল্টিটাস্কিং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ তৈরিতে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাংলালিংকের   আয়কর নির্ধারণে ASYCUDA System এর তথ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর উদ্যোগে কুমিল্লায় গণমাধ্যম বিষয়ক সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত

হাদীকে গুলি করার প্রতিবাদে রাজিবপুরে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ

মোখলেছুর রহমান
  • আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ Time View

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলির ঘটনার প্রতিবাদে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা বিএনপি ও অংঙ্গ সংঘটনের উদ্যােগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, জাসাস, তাতিদল ও মহিলাদলের উদ্যোগে দলীয় কার্যলয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি দলীয় কার্যলয় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সন্মানিত সদস্য সচিব আব্দুল হাই সরকার , কুড়িগ্রাম চার আসনের ধানের শীষ প্রার্থীর বড় ছেলে ডা. মোহাম্মদ আলী, উপজেলা বিএনপি আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফাসহ অনন্যরা।

বিক্ষোভ সমাবেশ আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওমর আলী ব্যাপারী, যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন মন্ডল, সদস্য আলমাছ হোসেন, রাজিবপুর উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম মাহমুদ লিখন, উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান লিমন, যুগ্ম আহবায়ক রাশিদুল ইসলাম রুবেল, যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান, সদস্য সচিব নাজমুল মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি পলাশ মাহমুদ, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেল রানা, সদস্য সচিব আকিব মাহমুদ সহ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের রাজনৈতিক মাঠে গুলির মতো ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।

আয়োজকরা আরও বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন নয়— গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS