1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ময়মনসিংহে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সংবর্ধনা প্রদান

  • আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮.৩৬ পিএম
  • ১২২ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে ময়মনসিংহে “অদম্য নারী পুরষ্কার” শীর্ষক কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলা ও জেলা পর্যায়ে নির্বাচিত অদম্য নারীদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

প্রধান অতিথি বলেন, বেগম রোকেয়া হলেন নারী জাগরণের অগ্রদূত। তার অনুপ্রেরণামূলক কাজ বর্তমান নারীদের এতদূর নিয়ে আসার জন্য সাহায্য করেছে। নারীদের শিক্ষিত করে তুলতে লড়েছেন গোটা সমাজের সাথে।

এ সময় তিনি উপস্থিত অদম্য নারী নির্বাচিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিজেরা স্ব স্ব জাগায় সাফল্য অর্জন করেছেন। যা পরবর্তী প্রজন্মের কাছে উদাহরণ হয়ে থাকবে।

সভাপতি বক্তব্যে বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীরা খুবই অসহায়। তাই নারীদের অর্থনৈতিক মুক্তি আনতে হবে। দেশের অর্থনীতিতে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ থাকতে হবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা হতে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অদম্য নারীদের সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করেন। এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ। এছাড়াও এ দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com