1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Title :
তানজিদের শতক, শান্তর ৮৪; শেষে হাসান-মিরাজের প্রতিরোধে লিড ১৫৩ বাংলাদেশে পর্ষদ ছাড়াই কাস্টডিয়ান সেবা দিতে পারবে বিদেশি ব্যাংক দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি টাঙ্গাইলে শিশুকন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা ! চুয়াডাঙ্গায় প্যাকেট জালিয়াতির অপরাধে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা কলকারখানা ও তাঁতশিল্পে ধস; টাঙ্গাইলে ভয়াবহ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’

চুয়াডাঙ্গায় অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে যৌথ অভিযান: ১৩ মামলা

  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৭.৩৮ পিএম
  • ২১১ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ ও সেনাবাহিনী। এই অভিযানে আইন ভঙ্গ করার দায়ে ১৩ জন মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার ৭ এ ডিসেম্বর বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের কলেজ রোড সংলগ্ন মুক্ত মঞ্চ রোডে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

সড়ক পরিবহন আইন ও ট্রাফিক নিয়ম লঙ্ঘন করার অভিযোগে অভিযান চলাকালে ১৩ জন চালকের বিরুদ্ধে মামলা করা হয়। একই সঙ্গে, কাগজপত্রবিহীন ও নিয়ম ভঙ্গকারী ১০টি মোটরসাইকেল আটক করা হয়। এছাড়াও, তাৎক্ষণিকভাবে ৩টি গাড়ির কাগজপত্র জব্দ করা হয়েছে। নিয়ম ভঙ্গকারী চালকদের জরিমানা করা হয় এবং অনেক ক্ষেত্রে মোটরসাইকেলগুলো আটক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আশরাফুল আলম এবং সার্জেন্ট আফতাব।

পাশাপাশি, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের টিআই সহিদুর রহমান, সার্জেন্ট আশরাফুজ্জামান, সার্জেন্ট মো. রিয়াজুল ইসলাম এবং সাব-ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম।

সাধারণ মানুষের স্বস্তি ও প্রত্যাশা

এই চেকপোস্ট অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপের জন্য পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তারা। স্থানীয় বাসিন্দারা ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে এই হেলমেট ও লাইসেন্সবিহীন মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে অভিযানটি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন, যা সড়কে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com