1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
চতুর্থ দিনে ৯ হাজারের বেশি গ্রাহককে ৩৯১ কোটি টাকা ফেরত ব্যাংক খাতে ৬ মাসে ৯১০ নারী কর্মী বাড়লেও কমেছে সুযোগ-সুবিধা স্ক্র্যাপের নামে পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানিতে কঠোর ব্যবস্থা: এনবিআর ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যুতে জিপিএইচ ইস্পাতের সিদ্ধান্ত নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা গ্রেফতার ভৈরবে শিক্ষার্থীদের সংবর্ধনা ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধন-প্রতিমন্ত্রী মো শরীফুল আলম টাঙ্গাইলে ডেঙ্গু প্রতিরোধে ঝাঁটা হাতে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী টুকু আগামীকাল ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থানসৃষ্টি, মানবাধিকার ও আইনশৃঙ্খলায়কার্যকর পদক্ষেপের আহ্বান: সিআইপিজির গোলটেবিল আলোচনায় বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ আয়োজিত প্যারেন্টিং সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১২.২২ পিএম
  • ৩৭৫ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: “বৈরী যুগে সন্তান প্রতিপালনঃ কিছু কৌশল” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে “আমাদের পাঠশালা স্কুল এন্ড  কলেজ” কর্তৃক প্যারেন্টিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, বৈরী যুগে সন্তান প্রতিপালন করতে হলে পিতা-মাতাকে অবশ্যই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। সন্তানকে মানুষ তথা সুশিক্ষিত করতে হলে শুধু মায়েদের ভূমিকা রাখলেই হবে না, পিতা-মাতা উভয়কেই সমান ভূমিকা রাখতে হবে।

এসময় বক্তারা আরও বলেন, প্রতিষ্ঠানের শুধু গুণগত মান থাকলেই হবে না, প্রতিটি শিক্ষার্থীর মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। নৈতিক শিক্ষার অভাব থাকলে সেই প্রতিষ্ঠান থেকে কোন ভালো মানুষ গড়ে উঠতে পারেনা।

“আমাদের পাঠশালা”র মূল শ্লোগানই হলো ‘এ স্কুল অব কোয়ালিটি এন্ড মোরালিটি’। এটা যদি আমাদের পাঠশালা হৃদয়ে ধারণ করতে পারে তাহলে “আমাদের পাঠশালা”র হাত ধরে একেকটি শিক্ষার্থী একজন সোনার মানুষে পরিণত হবে।

দিনাজপুর  কবি কাজী কাদের নেওয়াজ অডিটোরিয়াম (জিলা  স্কুল অডিটোরিয়াম) এ ৬ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমি টুয়েন্টি ওয়ান  এর চেয়ারম্যান, যুক্তরাজ্যের বিশেষায়িত মানসিক হাসপাতালের সাবেক উপ-পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক অর্ধ শতাধিক গ্রন্থ প্রণেতা জিয়াউল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার  আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক, চারুকলা অনুষদের চেয়ারম্যান,  বিশিষ্ট কথা সাহিত্যিক ও লেখক ড.কামরুল হাসান।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান আনিসুল হক জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস বগুড়ার সাবেক পরিচালক ও পুন্ড্র ইউনিভার্সিটির সাবেক ট্রাস্টি মোঃ আযিযুল হক, দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল কাসেম। সেমিনারে বিদ্যালয়ের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল রাহিনুর ইসলাম সিদ্দিকী।

অনুষ্ঠানে দিনাজপুরসহ আশে পাশের জেলা সমূহ থেকে তিন শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com