বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ Time View

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে শাকিল আহমেদ (১৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

গত রবিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তিনি কানাইঘাটের মমতাজগঞ্জ প্রান্তিছড়া এলাকার আব্দুর রউফের ছেলে। তিনি প্রায় পাঁচশ’ মিটার ভেতরে ভারতীয় ভূখণ্ডে গুলিবিদ্ধ হন বলে জানা গেছে।

জকিগঞ্জ ব্যাটালিয়নের বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শাকিল অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। সেখানে খাসিয়াদের ছোড়া গুলিতে তিনি আহত হন।

গুলিবিদ্ধ অবস্থাতে তার সঙ্গীরা তাকে বাংলাদেশে নিয়ে আসে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান কানাইঘাট থানার ওসি আব্দুল আওয়াল। তিনি বলেন, শাকিলসহ কয়েকজন ভারত সীমান্তে সুপারি সংগ্রহ ও পাচারের জন্য প্রবেশ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS