1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Title :
ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর পতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল ঈদুল আজহার ছুটির পর প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত শ্যালক হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নবীনগরে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, গ্রেফতার ১, মূল হোতা এখনো পলাতক ওয়ালটন স্মার্ট ফ্রিজ ডিপিডিএলের ঈদ পরবর্তী রাউন্ডে খেলছেন জাতীয় দলের ক্রিকেটাররা ‘ঢাকা ১২০৫’ চলচ্চিত্রে গাইলেন কনক দত্ত কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের শেষ আশ্রয়ও গুঁড়িয়ে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাঘাটায় বিএনপির দোয়া মাহফিল

  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১০.২৪ এএম
  • ২০৮ Time View

মাদার অব ডেমোক্রেসি, তিন বারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ৬ নং ঘুড়িদহ ইউনিয়নের কমলপুর গ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ মাগরিব আলহাজ্ব বাকের মেহমুদ সরকার জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ ফারুক আলম সরকার।

দোয়া মাহফিলে স্থানীয় বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কমলপুর এলাকার সাধারণ মুসল্লি ও এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোচনা পর্বে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক। তার শারীরিক অসুস্থতা জাতির জন্য উদ্বেগের বিষয়। তারা দেশনেত্রীর সুস্থতার জন্য সরকারের মানবিক বিবেচনার ওপর জোর দিয়ে উন্নত চিকিৎসার সুযোগ তৈরির আহবান জানান।

পরে মসজিদের ইমামের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত জনগণ জানান, সংকটের এই সময়ে দেশনেত্রীর সুস্থতা কামনায় সবাই ঐক্যবদ্ধভাবে দোয়ায় অংশ নেন এবং তাঁর দ্রুত আরোগ্য লাভের প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com