
আগামীকাল ২রা ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচিঃ
১. আগামীকাল ২রা ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
২. আগামীকাল ২রা ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কর্মসূচি ঘোষণা করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply