1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী: জেলা প্রশাসক

  • আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৫.১৮ পিএম
  • ১৩৫ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেছেন, গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সুসংহত করতে কিছু মৌলিক ভিত্তি প্রয়োজন, আর সেই ভিত্তিগুলোর মধ্যে অন্যতম হলো মিডিয়া। আগে যেমন মিডিয়া দায়িত্ব পালন করত, এখন তার ভূমিকা আরও শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠেছে। গণতন্ত্রের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে আপনাদের সক্রিয় ভূমিকা প্রশাসনের জন্য অত্যন্ত সহায়ক হবে। আজ ০১ ডিসেম্বর সোমবার ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নই বরং আমরা চাই আপনাদেরকে সহযোগী শক্তি হিসেবে পাশে পেতে। আপনারা পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্বশীলতার জায়গায় যেন কখনোই আপস না করেন এটাই আমাদের প্রত্যাশা। আমরা বিভিন্ন ধর্ম, মতাদর্শ ও রাজনৈতিক চিন্তাধারায় বিশ্বাসী হতে পারি, কিন্তু একটি জায়গায় আমাদের অবস্থান যেন অবিচল থাকে সেটা হলো সাংবাদিকতার পেশাদার মানদণ্ড। এই পেশাদারিত্ব বজায় রেখে আপনারা যদি আমাদের সহযোগিতা করেন, তাহলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আমরা ময়মনসিংহে ইতিবাচক পরিবর্তন এনে এটি আপনাদের সামনে একটি উন্নত ও সুন্দর শহর হিসেবে উপহার দিতে সক্ষম হবো।

ময়মনসিংহের নবাগত পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি সবকিছুতেই মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে, আমাদের এই ময়মনসিংহের মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে এটাই আমাদের মূল উপজীব্য বিষয়। মানুষ যেন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এবং আইনগত সহযোগিতা পায় এটাই আপনাদের দিক থেকে আমাদের প্রতি প্রত্যাশা। সেই লক্ষ্যেই আমরা কাজ এগিয়ে নিতে চাই।

শহরের যানজট বিষয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, শহরের যানজট নিরসন একটি যৌথ উদ্যোগ। এ ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের অত্যন্ত প্রয়োজন। কোন নীতি গ্রহণ করলে, কোন বিষয়ে অগ্রাধিকার দিলে সমস্যা দ্রুত সমাধান হবে এ বিষয়গুলো আমরা জেলা প্রশাসক মহোদয়সহ আপনাদের সবাইকে সঙ্গে নিয়েই নির্ধারণ করব। ইনশাআল্লাহ, সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি স্বস্তিদায়ক ও চলাচলযোগ্য শহর গড়ে তুলতে সক্ষম হব।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com