1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ময়মনসিংহে শহীদ ফিরোজ-জাহাঙ্গীর দিবসে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ২.৩৭ পিএম
  • ২১৪ Time View

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের দুই বীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী দিবস উপলক্ষে আজ ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় শহীদ ফিরোজ-জাহাঙ্গীর এর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ। এ সময় উপস্থিত ছিলেন সমাজ রূপান্তরের সংগঠক ইমতিয়াজ আহমেদ,মো: রেজাউল ইসলাম, মো: শাফিয়েল আলম, শাহরিয়ার আহমেদ আশিক, সাদ্দাম হোসেন রিমন, মো: আবীর হোসেন, আবু সাইফ মুহম্মদ সাইফুল্লাহ প্রমূখ।

শ্রদ্ধাঞ্জলী অর্পন শেষে স্মৃতিচারণ প্রদানকালে সমাজ রূপান্তরের সংগঠকগণ বলেন, এদেশে যুগে যুগে ফিরোজ জাহাঙ্গীররা জীবন উৎসর্গ করেন একটি সুন্দর সাম্যের আগামীর জন্য। যেখানে মানুষ তার মৌলিক অধিকার ভোগ করবে। দেশ হবে সকলের। রাষ্ট্রযন্ত্র নিবেদিত থাকবে সকল শ্রেণীপেশার মানুষের তরে। কিন্তু শহীদদের আশা-আকাঙ্ক্ষা যুগে যুগে আর বাস্তবায়ন হয় না। শাসক আসে শাসক যায়, ফিরোজ জাহাঙ্গীরদের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ময়মনসিংহের শহীদ ফিরোজ -জাহাঙ্গীর এর আত্মত্যাগ সেদিনই সার্থক হবে যেদিন তাদের কাঙ্খিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে বাংলার মাটিতে।

উল্লেখ্য, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ২৮ নভেম্বর সকাল ০৯:৪৫ ঘটিকায় মহাকালী স্কুলের সম্মূখস্থ সড়কে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিলে বিনা উস্কানীতে পুলিশ সামনে থেকে সরাসরি গুলি করে। এতে মিছিলে থাকা ছাত্রনেতা শেখ মো: ফিরোজ ও মো: জাহাঙ্গীর আলম নিহত হন। ফিরোজ ছিলেন নাসিরাবাদ কলেজের ২য় বর্ষের ছাত্র ও বাংলাদেশ বিপ্লবী ছাত্রসংঘ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এর ২য় বর্ষের ছাত্র ও জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ একই ইন্সটিটিউট শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com