1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Title :
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে মিনিস্টার-মাইওয়ানের নতুন শোরুম উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির ১৫১তম সভা অনুষ্ঠিত শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরা; ১৮০% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড অনুমোদন ধানমন্ডিতে অ্যাপোলো হসপিটালস চেন্নাই ও অ্যাপোলো ক্লিনিকের আন্তর্জাতিক চিকিৎসা সেমিনার অনুষ্ঠিত সিলেটে ছুঁইছুঁই ডেঙ্গু,আক্রান্ত-৬০০ লালমনিরহাটে ১৬২টি মন্দিরে চাল ও উপহারসামগ্রী বিতরণ Price Sensitive Information of Salvo Organic Industries PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে যমুনা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইসিবি ইসলামিক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স

ময়মনসিংহে র‍্যাবের হাতে ৭২ বোতল বিদেশি মদসহ মাদক কারবারী গ্রেফতার ০২

  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩.৩৮ পিএম
  • ১৪৬ Time View

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক ৭২ (বাহাত্তর) বোতল বিদেশী মদসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ নভেম্বর ২০২৫খ্রিঃ রাত অনুমান ২২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আলালপুর সাকিনস্থ এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ পাকা রাস্তার উপর স্হাপনকৃত চেকপোস্টে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা একটি নীল ও হলুদ রংয়ের পিকআপ চেকপোস্ট অতিক্রম করলে সিগনাল দিয়ে থামায়। ধৃত মাদককারবারিদের প্লাস্টিকের বস্তায় থাকা মালমালের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে কোন সন্তোষজনক উত্তর না দিলে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে তারা অবৈধ মাদক থাকার কথা স্বীকার করে। ধৃত মাদককারবারিগন ১। মোঃ আব্দুস সালাম (৪০) এবং ২। মোঃ আব্দুল হালিম (৩৫), থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর’দ্বয়কে গ্রেফতার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পিকআপটি তল্লাশী করে ৭২ (বাহাত্তর) বোতল বিদেশী মদ, ০২টি মোবাইল ফোন এবং একটি পিকআপ উদ্ধার পূর্বক জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অবৈধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্যে ৭,২০,০০০/- (সাত লক্ষ বিশ হাজার) টাকা।

ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় আলামত সহ ধৃত মাদককারবারীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামী হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com