1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে নির্বাচনী সভায় সৈয়দ মোঃ ফয়সল অঙ্গীকার শিক্ষা স্বাস্থ্য ও উন্নয়ন

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮.০০ পিএম
  • ১৫৪ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৪ মাধবপুর-চুনারুঘাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল বলেছেন- বাংলাদেশের মানুষের এই মূর্হুতে প্রধান চাহিদা হচ্ছে উৎসব মুখর পরিবেশে একটা জাতীয় নির্বাচন। যেখানে তাদের পছন্দের প্রার্থীকে গোপন ভোট দিয়ে জনপ্রিতিনিধি নিবার্চিত করবে। তাদের ভোটে নিবার্চিত জনপ্রিতিনিধি ও সরকার তাদের মনের কথা বুঝবে এবং সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে। শহীদ রাষ্ট্রিপতি জিয়াউর রহমানের সৃষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের গণ মানুষের দল। বিএনপির ইতিহাস হচ্ছে সব সময় মানুষের পাশে দাঁড়ানো। বিএনপি কখনও পালিয়ে যায় না। শত অত্যাচার-নির্য়াতন সহ্য করে এদেশের মাটিতেই থাকা। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন- ফয়সল ভাই দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে পরিশ্রম ও মানুষের সঙ্গে নিবিড় সম্পদ স্থাপন করেছেন। মানুষের সুখে-দুখে পাশে থেকে সাহস জুগিয়েছেন। আপদে-বিপদে এগিয়ে এসেছেন। তাই মাধবপুর-চুনারুঘাটের জনসাধারনকে মূল্যায়ন করে দেশনেত্রী বেগম খালেদা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনার হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়েছেন। তাই আমাদের সকলের দ্বায়িত্ব ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 সোমবার (১৭-নভেম্বর) বিকালে মাধবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খুশের্র আলম এর  সভাপতিত্বে এবং সঞ্চালনায় ৪নং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সার্জেন্ট মোঃ আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুকুর রহমান মাসুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলামিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন পাঠান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশাবুদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আঃ হাসিম ৪নং আদাঐর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ধানের শীষ ও প্রার্থীর ছবি সম্বলিত মিছিল সহকারে জনসভায় স্থলে এসে হাজির হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com