1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

কাপ্তাই রাঙ্গামাটি আসামবস্তি সড়কে বন্য হাতির আক্রমণে অটোরিকশা খাদে, একজনের মৃত্যু

  • আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০.০২ এএম
  • ৮৩ Time View

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টার: রবিবার (১৬ নভেম্বর) ২৫ খ্রিঃ বিকেল ৫ঃ০০ ঘটিকায় রাঙ্গামাটি–কাপ্তাই সড়কে বন্যহাতির আক্রমণে যাত্রীবাহী অটোরিকশা খাদে পড়ে এক নারীযাত্রী নিহত হয়েছেন। মিলনছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, চট্টগ্রাম-থ ১৫-০৪৫৯ নম্বরের অটোরিকশাটি রাঙ্গামাটি থেকে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল।
এ সময় হঠাৎ একটি বন্যহাতি রাস্তা আটকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যে হাতিটি গাড়িটিকে ধাক্কা মেরে পাশের খাদে ফেলে দেয়।

অটোরিকশা চালক দুলাল দৌড়ে সরে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে গাড়িতে থাকা দুই নারীর মধ্যে একজন নিহত হন, অন্য জন যাত্রী আহত হয়ে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

খবর পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে রশি বেঁধে অটোরিকশাটি উদ্ধার করতে সক্ষম হন । উদ্ধারকাজে বন বিভাগের কাপ্তাই রেঞ্জ ও ইআরটি দলের সদস্যরা সহযোগিতা করেন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগ এবং ইআরটির সহায়তায় গাড়িটি খাদ থেকে তোলা হয়। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন বলেন, দুই নারী যাত্রী আহত হয়েছেন। তাঁদের রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই সড়কটিতে প্রায়ই বন্যহাতির চলাচল দেখা যায়। সন্ধ্যার পর যাতায়াতকারীরা আতঙ্কে থাকেন।
তাঁরা সড়কে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com