শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিছ ইয়াবা’সহ গ্রেফতার-২ জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী পথসভা দূর্নীতিবাজদের গলা চেপে ধরবো- বরিশালে জামায়াতের আমির মাধবপুরের ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার কালিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুমিল্লার ১১টি আসনের সিসি ক্যামেরার আওতায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র টেকনাফে বিএনপির প্রচারণায় গুলি, ৩ শিশুসহ ৫ জন আহত মুন্সিগঞ্জ-৩টি আসনে দাপিয়ে বেড়াচ্ছেন শীর্ষে প্রচারে দোরগোড়ায় প্রার্থীরা।

সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

সাউন্ডবাংলা-গ্লোবাল এডুকেশন হাব-সিডনি মেধাবীবাংলা শিক্ষা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি-এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার লক্ষ্যে ১৪ নভেম্বর সকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন দৈনিক জনতার সংবাদ-এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী। জাতীয় শিক্ষাধারার আহবায়ক শান্তা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৈনিক সংবাদ দিগন্তর সম্পাদক ও প্রকাশক এবিএম মনিরুজ্জামান, যুগ্ম সচিব খায়রুল হাসান, দি ইউনিভার্সিটি অব কুমিল্লার স্কুল অব বিজনেজ স্টাডিজ বিভাগের ডীন অধ্যাপক শেখ মাহমুদ আলম, গ্লোবাল এডুকেশন হাব সিডনির সিইও বেলাল হোসেন ঢালী, অধ্যক্ষ আমির হোসেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, এস এ মান্নান ক্যাডেট স্কুল এ্যান্ড কলেজ-এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম অহিদ ও রূপনগর স্কুল এ্যান্ড কলেজের  প্রতিষ্ঠতা ও অধ্যক্ষ এএসএম তুহিন। দৈনিক পূর্বাভাস-এর ভারপ্রাপ্ত সম্পাদক কলামিস্ট মোমিন মেহেদীর সঞ্চালনায় এতে প্রধান আলোচক ছিলেন সেভ দ্য রোড এবং সাউন্ডবাংলা সবার স্কুল-এর উপদেষ্টা কবি সাইফুল ইসলাম চৌধুরী। কবিতা পাঠসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন কবি আবদুল মান্নান, ডা. নূরজাহান নীরা, সোনিয়া দেওয়ান প্রীতি, ওয়াজেদ রানা, উজ্জল গোমেজ, জাতীয় শিক্ষাধারার সদস্য মিশরাত জাহান পাথার। বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা, ফরিদপুরসহ বিভিন্ন জেলা থেকে প্রায় শতাধিক শিক্ষার্থীকে ‘শিক্ষা সম্মাননা’ প্রদান করা হয়। এয়াড়াও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘শিক্ষাবন্ধু’ সম্মাননা প্রদান করা হয় সাউন্ডবাংলা- গ্লোবাল এডুকেশন হাব-সিডনির উদ্যোগে। আয়োজনটি বাস্তবায়নে ছিলো জাতীয় শিক্ষাধারা, দৈনিক পূর্বাভাস ও স্বপ্নালোক।

এসময় অতিথিবৃন্দ বলেন, নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদের সমন্বয়ে এগিয়ে চলছে ছাত্র-যুব-জনতার জ্ঞানবন্ধুৃ সাউন্ডবাংলা ও গ্লোবাল এডুকেশন হাব-সিডনি। তাদের এই যৌথ আয়োজনে প্রকৃত মেধাবীরা অনুপ্রাণিত হবে বলে বিশ^াস করি। সেই সাথে প্রত্যাশা করি এমন উদ্যেগ গ্রহণের মধ্য দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ার ভূমিকা অব্যাহত রাখবে এই শিক্ষা-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS