1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

হবিগঞ্জের তরুণী ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেফতার

  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯.৩৮ পিএম
  • ৮৫ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কোটিরগাঁও গ্রামের ফাবিহা (২০) আক্তার নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮-নভেম্বর) দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, রাসুল (সা:) কে নিয়ে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে ওই তরুণীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সূত্রে জানা গেছে, ফাবিহা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ‘Sara Suzon’ থেকে রাসুলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযো গমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, পোস্টটি ভাইরাল হওয়ার পর মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশ সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ বিষয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, ঘটনাটি জানার পরপরই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। ওই তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com