শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নির্বাচনে এককভাবেই সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত হয়েছে ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের এসিল্যান্ড প্রত্যাহার: অনশনের মুখে প্রশাসনের নতি স্বীকার গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিছ ইয়াবা’সহ গ্রেফতার-২ জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী পথসভা

খাসজমি আন্দোলনের কিংবদন্তি ও কৃষক মুক্তির আজীবন যোদ্ধা কমরেড আবদুস সাত্তার খান স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩২ Time View

বাংলাদেশ কৃষক ফেডারেশনের (বিকেএফ) প্রতিষ্ঠাতা সভাপতি, খাসজমি আন্দোলনের কিংবদন্তি নেতা ও মুক্তিযোদ্ধা কমরেড আবদুস সাত্তার খানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৮ নভেম্বর ২০২৫ শনিবার,সকাল ১১টা, ঢাকায় অবস্থিত,  বাংলাদেশ  শিশুকল্যাণ পরিষদ সম্মেলন কক্ষ,২২/১ তোপখানা রোড ঢাকা-১০০০ এ এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
সভাটি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি কমরেড বদরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন: বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এ. এ. এম. ফয়েজ হোসেন, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভানেত্রী লাভলী ইয়াসমিন, ইনসিডিন বাংলাদেশের গবেষক অ্যাডভোকেট রফিকুল  আলম ও মুশফিকুর রহমান, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভানেত্রী শামীম আরা, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি আঁখি আক্তার, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন,বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সরকার,  বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেহেনা বেগম, কেন্দ্রীয় নেতা শাহ আলম, ঢাকা মহানগর সভাপতি শাহাবুদ্দিন মাতুব্বর প্রমুখ।

১৯২৩ সালে পটুয়াখালীর দশমিনা উপজেলার এক জোতদার পরিবারে জন্মগ্রহণ করেও কমরেড আবদুস সাত্তার খান শোষিত-নিপীড়িত ভূমিহীন কৃষকদের পক্ষে আজীবন সংগ্রাম করেছেন। আশির ও নব্বইয়ের দশকে তাঁর নেতৃত্বে বাংলাদেশ কৃষক ফেডারেশন ঐতিহাসিক খাসজমি দখল আন্দোলন সংগঠিত করে, যার মাধ্যমে হাজার হাজার ভূমিহীন কৃষক জমির অধিকার পায়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি রফিক বাহিনী গঠন করে পাকবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন। জেলা পর্যায়ে গঠিত সাত সদস্যবিশিষ্ট সংগ্রাম কমিটির অন্যতম সদস্য হিসেবে তিনি নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধে। মুক্তিযোদ্ধা হয়েও তিনি কখনো নিজের ভূমিকা নিয়ে অহংকার করেননি; বরং নিঃস্বার্থভাবে আজীবন কৃষক মুক্তির সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন।

কমরেড বদরুল আলম বলেনঃ “কমরেড আবদুস সাত্তার খান কেবল একজন কৃষক নেতা নন, তিনি ছিলেন বাংলাদেশের কৃষক-শ্রমিক আন্দোলনের দিকনির্দেশক ও বিপ্লবী শিক্ষক। তাঁর নেতৃত্ব, সংগঠনশক্তি এবং সমাজতান্ত্রিক চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। আজ যখন কৃষিজমি কর্পোরেট দখল, জলবায়ু বৈষম্য ও বৈশ্বিক পুঁজিবাদী লুণ্ঠনের শিকার, তখন তাঁর আহ্বান ‘চাষির হাতে জমি দাও’ ও ‘খাদ্য  অধিকার প্রতিষ্ঠা করো’ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে।”

বক্তারা বলেনঃ কমরেড আবদুস সাত্তার খানের জীবন ও সংগ্রাম বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তিনি মাঠে-ময়দানে কৃষকদের সংগঠিত করে খাসজমি আন্দোলনকে গণআন্দোলনে রূপ দিয়েছিলেন। আজ তাঁকে স্মরণ করা মানে কৃষক-শ্রমিক ঐক্যের রাজনীতি, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও বিপ্লবী পরিবর্তনের সংগ্রামে নতুন অঙ্গীকার করা।

সভা শেষে বক্তারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর দেখানো পথে কৃষক মুক্তি ও সমাজতান্ত্রিক পরিবর্তনের লড়াই জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS