শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নির্বাচনে এককভাবেই সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত হয়েছে ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের এসিল্যান্ড প্রত্যাহার: অনশনের মুখে প্রশাসনের নতি স্বীকার গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মানবতার রাষ্ট্রের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪৮ কেজি গাঁজা ও ১০০ পিছ ইয়াবা’সহ গ্রেফতার-২ জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী পথসভা

চব্বিশ এবং একাত্তরের অপরাধীরা নির্বাচন চায় না : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৯ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, চব্বিশ এবং একাত্তরের অপরাধীরা নির্বাচন চায় না। আর তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে চব্বিশের অপরাধীদের তালিকা প্রকাশ এবং একাত্তরের অপরাধীদের বিচারের আওতায় আনার পাশাপাশি তাদের রাজনীতি নিষিদ্ধ করা না হলে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না।

রাকিব-হুদা-আউয়ালের পথ ধরে মেরুদণ্ডহীন নাসির কমিশন নতুনধারাকে নিবন্ধন থেকে বঞ্চিত করার প্রতিবাদে ৭ নভেম্বর বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নির্বাচন কমিশনে ১০৪ উপজেলা, ২৪ জেলা, কেন্দ্রীয় কমিটি, মুদ্রিত গঠনতন্ত্র, বাড়ি ভাড়ার চুক্তিপত্র, প্রতি শাখার ২০০ করে ভোটারের স্বাক্ষরসহ সকল শর্ত মেনে মোট ৭৩৪৩ পৃষ্ঠার আবেদন জমা দেয়ার পরও নিবন্ধন না দেয়ার একমাত্র কারণ, নতুনধারা বাংলাদেশ এনডিবিকে অতিতের সরকারের মত এই সরকারও সহ্য করতে পারে না।

এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, জাতীয় শিক্ষাধারার যুগ্ম আহবায়ক কাজী নওরিন প্রমুখ। এসময় নেতৃবৃন্দ আরো বলেন, গত ১৩ বছর ধরে রক্তচক্ষুকে উপক্ষো করে রাজপথে থেকে দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-ধর্ষণ-খুন-গুমের বিরুদ্ধে কথা বলেছে, আন্দোলন করেছে ছাত্র-যুব-জনতার দাবি বাস্তবায়নের দাবিতে সোচ্চার নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ এবং ২০২২ সালে আবেদন করেও নিবন্ধন থেকে বঞ্চিত হওয়ার ধারাবাহিকতায় সর্বশেষ বৈষম্য বিরোধী সরকার খ্যাত ইউনূস সরকারের নির্বাচন কমিশন নতুনধারাকে বঞ্চিত করে চাল-চুলোহীন নাবালক, এমএলএ কোম্পানী ও বেশবদলানো কিছু ফ্যাসিস্ট-এর রাজনৈতিক প্লাটফর্মকে কিংস পার্টি হিসেবে নিবন্ধন দিয়ে প্রমাণ করেছে এই সরকার বৈষম্য দূর করতে নয়; বৈষম্য তৈরি করতে কাজ করছে।

উল্লেখ্য, নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর ২০১৭, ২০২২ সালে নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছিলো। সর্বশেষ ২০২৫ সালে সকল শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS