1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

অধিকার আদায়ে মিডওয়াইফ-এর র‍্যালি ও মানববন্ধন

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৭.৫৬ পিএম
  • ৪৮ Time View

আমাদের প্রধান দাবি ও চাওয়া:
১. সরকারি এবং বেসরকারি উভয় কর্মক্ষেত্রে আমাদের সঠিক গুরুত্ব, মূল্যায়ন ও পূর্ণ স্বীকৃতি দেওয়া হোক।
২. দেশের মানুষ জানুক মিডওয়াইফ কি এবং মিডওয়াইফের কাজ কি।

প্রথমত – আমরা কর্মক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রেই সঠিক স্বীকৃতি পাইনা। একদিকে সরকারিভাবে অনেক বছর পরপর নিয়োগ দেয়। আরেকদিকে প্রাইভেট হাসপাতালগুলোতে আমাদের কম মূল্যায়ন দেওয়া হয়। অনেক জায়গায় চাকরিতে নেওয়াই হয়না বা নিলেও নার্স হিসেবে নেয়। আবার সরকারি চাকরি ছাড়া বিএসসি করতে পারিনা। যার কারণে বাহিরের দেশেও যাওয়ার চেষ্টা করারই সুযোগ পাইনা এবং কোন উপযুক্ত সুযোগ না পেয়েই চাকরির বয়স শেষের পথে এসে যায়।

দ্বিতীয়ত – দেশের অধিকাংশ মানুষ জানেনা মিডওয়াইফ কি এবং মিডওয়াইফের কাজ কি। স্বাভাবিক প্রসবের হার বাড়াতে হলে এবং মিডওয়াইফারি সকল সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে প্রথমে প্রতিটি মানুষকে জানতে হবে যে ‘মিডওয়াইফরা কে’।

আমাদের মানববন্ধনে আসার মূল উদ্দেশ্য হলো-
১. নার্সিং ও মিডওয়াইফারি সেবা সম্পর্কিত সরকারি ও বেসরকারি সকলক্ষেত্রে মিডওয়াইফদের সঠিক গুরুত্ব, মূল্যায়ন ও পূর্ণ স্বীকৃতি পাওয়া।
২. দেশের সাধারণ মানুষের কাছে আমাদের পরিচয় তুলে ধরা এবং স্বাভাবিক প্রসবের প্রতি তাদের আস্থা ফিরিয়ে নিয়ে আসা।

জানুন মিডওয়াইফ কে!

১. মিডওয়াইফদের প্রধান কাজ হলোঃ মায়েদের গর্ভপূর্ব, গর্ভকালীন, প্রসবকালীন, প্রসব পরবর্তী সেবা প্রদান, পরিবার পরিকল্পনা সেবা, নবজাতক, প্রজনন ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যশিক্ষা প্রদান করা।
২. মিডওয়াইফদের গুরুত্ব ও প্রয়োজনীয়তাঃ মিডওয়াইফরা গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী জটিলতাগুলো দ্রুত শনাক্ত করেন এবং জরুরী স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে মাতৃ ও শিশু মৃত্যুর হার কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
৩. মিডওয়াইফরা মানসিক সমর্থন, আরামদায়ক পরিবেশ এবং নন-ফার্মাকোলজিক্যাল ব্যাথা উপশম পদ্ধতিতে মনোনিবেশের মাধ্যমে প্রসূতি মাকে স্বাভাবিক প্রসবের জন্য উদ্বুদ্ধ করেন। এতে অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের সংখ্যা হ্রাস পায়।
৪. গ্রমীণ ও প্রত্যন্ত অঞ্চলে সাশ্রয়ী, গুণগত ও মানসম্মত প্রসূতি সেবা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com