1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন: এনডিবি

  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৭.৪৯ পিএম
  • ৬৭ Time View

নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ বলেছেন, রাকিব-হুদা-আউয়ালের মতই মেরুদণ্ডহীন নাসির কমিশন। আর এ কারণেই চাল-চুলোহীন নাবালক, এমএলএ কোম্পানী ও বেশবদলানো কিছু ফ্যাসিস্ট-এর রাজনৈতিক প্লাটফর্মকে কিংস পার্টি হিসেবে নিবন্ধন নিয়ে গত ১৩ বছর রাজপথে থাকা নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন থেকে বঞ্চিত করেছে। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা প্রমুখ এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন। বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য যে, জাতি হিসেবে বাংলাদেশীরা বারবার প্রতারিত হয়েছে। সর্বশেষ প্রতারিত হয়েছে ছাত্র আন্দোলনকে বিশ্বাস করে। আর তার সর্বশেষ প্রমাণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুনধারা বাংলাদেশ এনডিবিকে সকল শর্ত পূরণ করা স্বত্বেও নিবন্ধন না দেয়া। প্রথম এই নির্বাচন কমিশন বায়াসড, দ্বিতীয় বায়াসড এবং তৃতীয়ত বায়াসড। নতুনধারা বাংলাদেশ এনডিবিকে নিবন্ধন না দিয়ে তারা ভেবেছে ছাত্র-যুব-জনতার পক্ষের কথা বলা বন্ধ করে রাখবে, কিন্তু তা কখনোই সম্ভব হবে না। বিবৃতিতে নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১২ সালের ৩০ ডিসেম্বর রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের পর ২০১৭, ২০২২ সালে নিবন্ধনের আবেদন করলেও নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছিলো। সর্বশেষ ২০২৫ সালে সকল শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন করলেও খোড়া অযুহাতে অতিতের ফ্যাসিস্ট সরকারের বায়াসড নাসির নির্বাচন কমিশন নিবন্ধন থেকে বঞ্চিত করেছে বলে জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com