শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
স্ট্যান্ডার্ড ব্যাংক- এর ঢাকা অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত জামায়াতের একমাত্র লক্ষ্য চাঁদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া: কুলাউড়ায় ডা. শফিক ঢাকা-৮ সংসদীয় আসনে মির্জা আব্বাসসহ সারাদেশে ধানের শীষের প্রার্থীকে কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী)’র সমর্থন নির্বাচনে এককভাবেই সরকার গঠন করবে বিএনপি: তারেক রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৯ দফা প্রতিশ্রুতির ইশতেহার ঘোষণা বিএনপির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ পালিত হয়েছে ন্যায়-ইনসাফের লড়াইয়ে শহীদ হাদির আদর্শে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান ডাকসু ভিপি সাদিক কায়েমের এসিল্যান্ড প্রত্যাহার: অনশনের মুখে প্রশাসনের নতি স্বীকার গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির নির্বাচনী জনসভা সাতক্ষীরার লাবসায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

গণতান্ত্রিক বাম ঐক্যের নতুন সমন্বয়ক হারুন আল রশিদ খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৯ Time View

গণতান্ত্রিক ঐক্যের জরুরী সভা আজ শনিবার ০১/১১/২০২৫ ইং সকাল সাড়ে দশটায় জোটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান।

সভায় দেশের ক্রান্তিকালে স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার মূলনীতি সুরক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবী আদায়ের আন্দোলন সংগ্রাম গণদাবিতে পরিনত করার সময়োপযোগী এবং তাঁর সময়ে যথাযথ নেতৃত্ব দেওয়ার জন্য গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী কে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। প্রবীন জননেতার সুস্বাস্থ্য কামনা করা হয়।

আজ শনিবার ১ লা নভেম্বর ২০২৫ইং থেকে গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন হারুন আল রশিদ খান, মহাসচিব, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।

হারুন আল রশিদ খানের সমন্বয়কের দায়িত্ব পালনকালে স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার মূলনীতি সুরক্ষা ও দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবী আদায়ের সংগ্রাম কে আরো বেগবান করে দেশমাতৃকা কে রাহুমুক্তির অভীষ্ট লক্ষ্যে পৌঁছান ও সার্থক করার আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS