1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

কোল জনগোষ্ঠীর ৫ পরিবারকে উচ্ছেদের তীব্র নিন্দা প্রতিবাদ এবং অবিলম্বে তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছে সিপিবি(এম)

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৮.১৩ পিএম
  • ১০২ Time View

আজ ৩০ অক্টোবর সংবাদ পত্রে প্রেরিত এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ ও সাধারন সম্পাদক কমরেড সাহিদুর রহমান বলেন, অত্যন্ত নিষ্ঠুরতার সহিত অমানবিক ভাবে ৫ টি পরিবারের বাড়ীঘর ভেংগে তাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে তারা এখন পরিবার পরিজন নিয়ে বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছে এবং ৫ পরিবারের ২৫/৩০ জন নারী শিশু সহ অনাহারে দুসঃহ জীবন যাপন করছে।

নেতৃদ্বয় বলেন, কোন রাষ্ট্র নিজ দেশের নাগরিকদের সাথে এমন নিষ্ঠুর আচরণ করতে পারে না। আমরা খবর নিয়ে জেনেছি চাঁপাইনবাবগঞ্জে উচ্ছেদের পর বাঁশঝাড়ে আশ্রয় নিয়েছে কোল জনগোষ্ঠীর ৫ পরিবার। ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত। আদালতের উচ্ছেদ আদেশে আদালতের প্রতিনিধি ও থানা-পুলিশের উপস্থিতিতে কোল জনগোষ্ঠীর পাঁচটি পরিবারকে উচ্ছেদ করা হয়। পরিবারগুলোর সদস্যসংখ্যা ১৫ থেকে ২০। উচ্ছেদের পর তাঁরা একটি বাঁশঝাড়ের নিচে রাতযাপন করেছেন।

নেতৃবৃন্দ বলেন, নব্য ফ্যাসিষ্ঠ ডঃ ইউনুস সরকারের অতীতের সকল ফ্যাসিষ্ঠদের চাইতেও নিষ্ঠুরতা দেখিয়েছেন। অবিলম্বে তাদের ক্ষতিপুরন সহ পুনর্বাসন করা হউক নইলে জনগণকে সাথে নিয়ে আমার বৃহত্তর কর্মসুচী নিয়ে সরকার কে দাবি মানতে বাধ্য করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com