1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

বিরল উপজেলা জামায়াত আমিরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮.৩৮ পিএম
  • ৯৬ Time View

মোঃ নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলা জামায়াতের আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে জমি দখল সংক্রান্ত বিষয়ে মিথ্যা বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে জামায়াতে ইসলামী ও  স্থানীয় এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত উপজেলার নাড়াবাড়ী হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা ও ৪নং শহরগ্রাম ইউনিয়ন  ও এলাকাবাসির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ শহরগ্রাম ইউনিয়নের কয়েকশত মানুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত দুইদিন আগে দীপ্ত টিভির ফেসবুক পেইজে বিরল উপজেলা আমির আব্দুর রশিদের বিরুদ্ধে একটি সংবাদ লাইভ পরিবেশন করা হয়। ওই সংবাদে একতরফা বাদির মিথ্যা বানোয়াট ও অসত্য তথ্য সম্বলিত বক্তব্য প্রচার করা হয়েছে। এখানে বিবাদির কোন বক্তব্য প্রচার করা হয়নি। অথচ বিবাদির বক্তব্য থাকলে আসল তথ্য বেরিয়ে আসতো। বক্তারা মানববন্ধন থেকে সঠিক তথ্য প্রচার করে বিবাদির বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ জনগণের সামনে প্রকাশের দাবি জানান। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

মানববন্ধনে গ্রামবাসীর পক্ষে  বক্তব্য রাখেন আব্দুর রহমান বিপ্লব, রাকিজুল ইসলাম, বেলাল হোসেন, মোজাম্মেল হক প্রমূখ।

অপরদিকে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য রাখেন জামায়াত নেতা  সোহেল রানা দুলাল, আদিল হোসেন, রুবেল ইসলাম, হাফেজ নুর ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com