1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন বৈধ হবে না: জাতীয় ঐক্য জোটের সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮.৩৩ পিএম
  • ৬৪ Time View

আজ ২৫ অক্টোবর ২০২৫ জাতীয় প্রেসক্লাবের সম্মুখে জাতীয় ঐক্য জোটের উদ্যোগে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র গঠন সহ বিভিন্ন দাবিতে জাতীয় সংহতি সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হলে আগে গণভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিতে হবে। বর্তমান সংবিধানের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচন করা আইনসিদ্ধ হবে না। সরকার যদি এই ভুল করে আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে। তাদের বুঝা দরকার ৫ই আগস্টের পরাজিত শক্তি পিছনে আছে শক্তিশালী ভারত। যারা বরাবরই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আইনের শাসন সংস্কৃতি অর্থনীতি গণতন্ত্র সবকিছু নিয়ে চক্রান্তে লিপ্ত।

নেতৃবৃন্দ আগামী নভেম্বর মাসের ভিতরে সরকারের বৈধতার প্রশ্নে গণভোটের ব্যবস্থা করার জোর দাবি জানান। যদিও আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছেন আইনের প্রশ্নে এই স্বাক্ষর মূল্যহীন। গণভোট ছাড়া সমস্ত রাজনৈতিক দল যদি এই সনদে স্বাক্ষর করে তাতেও সেটা প্রশ্নবিদ্ধ থাকবে। এর মূল কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সংবিধানের আর্টিকেল-৭ এর আলোকে সুপ্রিম কোর্টের রেফারেনডাম এর মাধ্যমে আপদকালীন সময়ে কিছুদিনের জন্য গঠিত হয়েছে। এই সরকার রুটিন ওয়ার্ক করতে পারবে। কোন দেশে-বিদেশে চুক্তি করা বা বাতিল করা বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন সনদ করা বা জাতীয় নির্বাচন দেওয়া সেটা বর্তমান সংবিধান লংঘন হবে। এই জন্য আগে সরকার গণভোটের মাধ্যমে সমর্থন আদায় করা বাঞ্ছনীয়। এর বাইরে যদি সরকার নির্বাচন করতে চায় সংবিধানের জন্য গণপরিষদের নির্বাচন করতে পারেন। গণপরিষদের নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের আলোকে বর্তমান সাংবিধানিক সমস্যার সমাধান করা সম্ভব, রাস্তা দুইটা। একটা হল গণভোটের মাধ্যমে সরকার জনগণের সমর্থন নিয়ে তাদের পরবর্তী কার্যক্রম করতে পারে অথবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। সরকার যদি এর কোনোটি না করে বর্তমান অবস্থায় নির্বাচন দেয় তাহলে আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিগণ ও আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে ভবিষ্যতে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয় আলহাজ্ব আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মাসুদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোঃ আব্দুল হালিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট হেলাল উদ্দিন, জাতীয় ঐক্য জোটের প্যানেল প্রধান সমন্বয়কারী সাখাওয়াত হোসেন শুভ, জাতীয় ঐক্য জোটের মিডিয়া সমন্বয়কারী জনাব সিদ্দিকুর রহমান, ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান আল হাদী, আগ্রাসন প্রতিরোধ আন্তর্জাতিক আন্দোলনের আহ্বায়ক মাওলানা শওকত আমিন, ইসলামী জনতা পার্টির চেয়ারম্যান মাওলানা আজহারুল ইসলাম, ন্যাশনাল আওয়ামী পার্টির ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ ওলামা মাশায়েখ পার্টির চেয়ারম্যান মাওলনা শরীফ হাজারী, ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান,  ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাসানী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com