1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

অবিলম্বে শিক্ষা ও ইতিহাস কমিশন গঠন করুন: অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী

  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৮.৩০ পিএম
  • ৬৭ Time View

অবিলম্বে শিক্ষা ও ইতিহাস কমিশন গঠনের দাবি জানিয়েছেন কবি, সমাজবিজ্ঞানী ও মানবতন্ত্র প্রবর্তক অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী। ২৫ অক্টোবর ২০২৫ শনিবার বিকেল ৫টায় রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত “শেরে বাংলা এ কে ফজলুল হক : জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ দাবি জানান।

সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় সভাপতি কেয়া চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আহমেদ, সমাজকর্মী মোশাররফ হোসেন প্রমুখ।

মূল প্রবন্ধে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী বলেন, “আমাদের শিক্ষা ও ইতিহাস বিকৃতির শিকার হয়েছে। জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে হলে একটি স্বাধীন ও কার্যকর শিক্ষা ও ইতিহাস কমিশন অবিলম্বে গঠন করা প্রয়োজন।” তিনি শেরে বাংলা এ. কে. ফজলুল হকের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, “শেরে বাংলার ন্যায় নেতার আদর্শ আজও প্রাসঙ্গিক। তাঁর মানবকল্যাণমূলক চিন্তাধারাকে শিক্ষানীতিতে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।”

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী শেরে বাংলা এ. কে. ফজলুল হকের রাজনৈতিক প্রজ্ঞা, কৃষক-শ্রমিকবান্ধব নীতি এবং মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মকে তাঁর আদর্শে উদ্বুদ্ধ করতে শিক্ষা ও ইতিহাস গবেষণায় নতুন দিক উন্মোচন করা জরুরি।

তিনি আরও বলেন, মানবতন্ত্র (হোমোক্রেসি) ও শেরে বাংলার রাষ্ট্র দর্শন প্রতিষ্ঠিত হলে জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com