1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

চুনারঘাটে চা বাগানে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা লাশ গোপনের চেষ্টা এলাকায় আতঙ্ক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৯.২০ পিএম
  • ৮২ Time View

লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারঘাট থানার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের শ্রী বাড়ি চা বাগানে একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার পর তার লাশ গোপনে গর্তে পুতে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে, এবং নিহতের পরিবার থানায় অভিযোগ করতে সাহস পাচ্ছে না। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর সূর্য রিকিয়শনের ছেলে মঙ্গল রিকিয়াশন ওরফে মঙ্গল পাগলাকে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে মহেশ্বর গড় ওরফে বাবুল মাস্টার এবং তার দলবল মিলে নির্মমভাবে আঘাত করে। এতে মঙ্গলবার পাগলা গুরুতর আহত হয়। অবস্থা খারাপ দেখে স্থানীয় কয়েকজন তাকে চুনারঘাট।

হাসপাতালে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে অবিলম্বে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু শ্রীবাড়ি বাগান পঞ্চায়েতের মোহনলালের নির্দেশে তাকে হাসপাতালে না নিয়ে তার নিজ বাড়িতে ফিরিয়ে আনা হয়। পরদিন ২১অক্টোবর মঙ্গলবার পাগলা মারা যান। ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ওই রাত ১২টার দিকে বাগান পঞ্চায়েত মোহনলালের নির্দেশে মহেশ্বর গড় ওরফে বাবুল মাস্টার এবং আরও তিনজন মিলে তার মৃতদেহ একটি গর্তে পুঁতে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তরা শ্রীবাড়ি বাগানের প্রভাবশালী ব্যক্তি এবং বাগান পঞ্চায়েত মোহনলালের ঘনিষ্ঠ লোক হওয়ায় নিহতের আত্মীয়-স্বজনরা ভয়ে থানায় অভিযোগ দায়ের করতে পারছেন না এ ঘটনা কেন্দ্র করে।

এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয়রা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এই ঘটনা চা বাগান এলাকায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিরাপত্তা এবং প্রভাবশালীদের দায়মুক্তির বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com