শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হবিগঞ্জ প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে মায়ের সংবাদ সম্মেলন    পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত এইচএসসির ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের ১৩ কলেজের পাঠদান সাময়িক স্থগিত কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা

লভ্যাংশ ঘোষণা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৩১ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রাসায়নিক খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১২০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

বুধবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ২৭ টাকা ৪ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি আয় হয়েছিল ২৩ টাকা ৬১ পয়সা।

গত বছর কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১৯ টাকা ৫২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ২০ টাকা ৯০ পয়সা।

গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫৭ টাকা ৮৮ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর, সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS