1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Title :
বিশ্বকাপ ফুটবলের সব ম্যাচ লাইভ দেখা যাবে মাই রবি অ্যাপে বিদ্যুৎ, গ্যাস ও তেলের মূল্যবৃদ্ধিতে জনদুর্ভোগ চরমে পৌঁছাবে তিন ক্যাটাগরিতে রিটেইল এশিয়া অ্যাওয়ার্ডস পেল এপেক্স ফুটওয়্যার পরিবেশ সংরক্ষণ ও পানি নিরাপত্তার অঙ্গীকারে বিশ্ব পরিবেশ দিবস পালন করল ডাসকো ফাউন্ডেশন নওগাঁর শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদন: ওয়ালটন হাই-টেকের সঙ্গে ডিজি-টেকের একীভূতকরণ চূড়ান্ত পর্যায়ে বকশীস দিলে সেবা মেলে-কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ কাহারোলে ১৪টি মসজিদে খাটিয়া বিতরণ করেন এমপি মনজুরুল ইসলাম সিলেট-চারখাই-শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা সুনামগঞ্জে মানব পাচারকারীর কবল থেকে বিক্রি করে দেয়া মেয়েকে উদ্ধার করলেন পিতা: ফিল্মি স্টাইলে আদম ব্যবসায়ী আটক নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায়

ক্যাশলেস বাংলাদেশ: ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনায় চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালী, সেমিনার ও স্টল প্রদর্শন

  • আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭.২২ পিএম
  • ৫৭ Time View

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় “ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন” উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী ২২ অক্টোবর ২০২৫, বুধবার অনুষ্ঠিত হয়েছে। দেশে ক্যাশলেস লেনদেনের সম্প্রসারণ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোডশো আগ্রাবাদ মোড় থেকে শুরু হয়ে বাদামতলী প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোটেল আগ্রাবাদে এসে শেষ হয়। এরপর হোটেল আগ্রাবাদে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন, ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন, প্রধান রাজস্ব কর্মকর্তা (উপ-সচিব) এস এম সরওয়ার কামাল ও চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ। অনুষ্ঠানে গভর্ণর মহোদয়ের স্বাগত বক্তব্য সংবলিত ভিডিও প্রদর্শন এবং “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো: পারওয়েজ আনজাম মুনির। এছাড়া অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষ থেকে অভিজ্ঞতা বর্ণনা করেন জিএস অ্যাডের সত্ত্বাধিকারী মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং বারাকা ট্রেডিংয়ের সত্ত্বাধিকারী আবুল কালাম আজাদ। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পেশার অংশীজন, শিক্ষক-শিক্ষার্থী ও মার্চেন্টরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে আগত অতিথিগণ চট্টগ্রামে ১৮টি স্থানে বাংলা-কিউ-আর অধিভুক্ত বিভিন্ন ব্যাংকের স্টল পরিদর্শন করেন।

প্রধান অতিথি আরিফ হোসেন খান তাঁর ভাষনে বলেন টাকা ব্যবস্থাপনায় বাংলাদেশের বছরে ব্যয় হচ্ছে ২০ হাজার কোটি টাকা। ডিজিটাল লেনদেন বা ব্যাংকিংয়ের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। তিনি আরো বলেন পণ্য বা সেবার মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ, কার্ড বা চেক ব্যবহৃত হয় হলে নগদ অর্থে পরিশোধের যে ঝুঁকি তা কমে আসবে। তাই ক্যাশলেস লেনদেন সেবার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com