1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
Title :
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ফেডারেল ইন্স্যুরেন্স দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে সিকদার ইন্স্যুরেন্স হবিগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সুরক্ষায় এগিয়ে ভিভো ওয়াই৫০০ আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন Price Sensitive Information of Sikder Insurance Company Limited

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নে সরকারের প্রতি মিজানুর রহমান মিজুর আহ্বান

  • আপডেট : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৬.১০ পিএম
  • ৭৪ Time View

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের ঘোষনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।

২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান মিজু বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণে দাবি দীর্ঘদিনের। অতি সামন্য বেতনে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা কোন রকমে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় তাদের ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা সরকার কর্তৃক পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। কিন্তু এতদিন পরও জাতীয়করণের কোন দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের দাবির প্রতি জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র পক্ষ থেকে পূর্ণ একাত্মতা ঘোষণা করে তিনি অবিলম্বে তাদের সকল দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com